বছর ঘুরে কোচবিহার জেলার অন্তর্গত এবং জলপাইগুড়ি শহরের নিকটতম হলদীবাড়ি শহরের পি.ভি.এন.এন.লাইব্রেরীর দীর্ঘ প্রাজ্ঞণে ফের অনুষ্ঠিত হতে চলেছে হলদীবাড়ি বইমেলা ২০১০।
গত বছর ২০০৯ এর জানুয়ারি মাসের ৮/৯/১০/১১ তারিখে এই বইমেলা শহরবাসীকে টানা চারদিন মাতিয়ে রেখেছিল একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অসংখ্য নতুন বইয়ের মেল-বন্ধনে।
বই মেলার দিনগুলিতে দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিজের এবং পার্শ্ববর্তী শহর থেকে আগত স্কুল পড়ুয়ারা এবং বিভিন্ন বয়সী বই প্রেমীদের উপস্থিতির সংখ্যা ছিল নজরকারা।
বিভিন্ন সংবাদ মাধ্যমের নিরীক্ষণ যাতে প্রথমদিন আনুমানিক বইপ্রেমীর সংখ্যা ছিল ৬০০০ হাজারেরও বেশী, এবং পরবর্তী ৩ টি দিন আনুমানিক বইপ্রেমীর সংখ্যা ছিল যথাক্রমে ৭০০০, ৭৫০০০, এবং শেষের দিন ৯০০০ হাজার বই প্রেমী আশানুরিক্ত ভীড় জমিয়ে ছিল এই বই মেলায়।